নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এ. এফ. এম তারিক হোসেন খান–এর বদলিজনিত প্রস্থান উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সুপার তারিক হোসেন খান নীলফামারীতে আইন-শৃঙ্খলা রক্ষা, দক্ষ ব্যবস্থাপনা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সুনাম অর্জন করেছেন। কর্মকর্তারা তার কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও সততার প্রশংসা করেন।
জানা যায়, তিনি নীলফামারী থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি হয়েছেন। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
এ. বি. এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)
মোঃ ফারুক আহমেদ (পি.পি.এম), অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল
এ. কে. এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল
নিয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল
এ ছাড়া জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
বক্তারা বিদায়ী পুলিশ সুপারের আগামী কর্মস্থলে সফলতা কামনা করেন।
এনএএন টিভি /ওমর ফারুক
