রাজধানীর মিরপুরে যাত্রী নেওয়ার জন্য দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল জিসান হোসেন (১৮) নামে এক বাস হেলপারের।
আজ রবিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জিসান মিরপুর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা।
তার বাড়ি ভোলার বোরহান উদ্দিন থানা এলাকায়। তার বাবার নাম মো. মনির হোসেন।
জিসানকে হাসপাতালে নিয়ে আসা চালক আজাদ সাংবাদিকদের বলেন, সকালে মিরপুর এক নম্বরে একটি বাসে ডিউটি করছিলেন জিসান।
এ সময় পাশ থেকে আসা আরেকটি বাস তাকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে একটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আমরা বিষয়টি মিরপুর থানাকে জানিয়েছি।
আরও পড়ুন :
- উপকূল ও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ভয়াবহ আগুনে প্রাণ হারলেন বাবাসহ পাঁচ ছেলে; অক্ষত মা
- আতাহার বুলনপুরে অটোরিকশার সাথে ট্রাকের ধাক্কায় একজন নিহত
- ভারতের মহাকাশ যান চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে প্রবেশ করল
- ২০ মিনিটে ২ লিটার পানি খেয়ে তরুণীর প্রাণহানি
- আপনাদের পদচারণায় আজ ধন্য গণভবন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে চীনে, ৫.৫ মাত্রার ভূমিকম্প
- ক্রিকেটার শোয়েব মালিক-সানিয়া মির্জার বিচ্ছেদ কি সত্যি?
- চীনের হেবেই প্রদেশে প্রবল বৃষ্টি ও বন্যায় ১০ জনের প্রাণহানি

Comments are closed.