লেবাননে এখনো ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলমান হামলা অব্যাহত থাকায় অনেক পরিবার নিরাপদে নিজ বাড়িতে ফিরতে পারছে না বলেও সংস্থাটি জানিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক সাংবাদিকদের বলেন, আশ্রয়কেন্দ্রে বসবাস করা হাজারো পরিবার দিন দিন আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তাদের অনেকেই নিম্নমানের আশ্রয়ব্যবস্থা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবার সীমিত সুযোগ এবং আয়ের উৎসের অভাবে ভুগছেন।
তিনি জানান, মৌলিক চাহিদা মেটাতে অনেক পরিবার এখন ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এমনকি প্রয়োজনীয় ওষুধ কিনতেও ধার করতে হচ্ছে তাদের।
দুজারিক আরও বলেন, বাস্তুচ্যুত অনেক পরিবার বারবার নিজ বাড়িতে ফেরার চেষ্টা করলেও নিরাপত্তাহীনতা, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং নিজ এলাকায় মৌলিক সেবার অভাবের কারণে তাদের আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে আসতে হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ফ্রান্সের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বয়স যাচাই প্রযুক্তি ব্যবহার করতে হবে। অস্ট্রেলিয়ার পর ফ্রান্স দ্বিতীয় দেশ হিসেবে এমন নিষেধাজ্ঞা চালু করল।
