চীনের উত্তরাঞ্চল হেবেই প্রদেশে প্রবল বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে।
এতে নিখোঁজ হয়েছেন অন্তত ১৮ জন।
এরই মধ্যে দীর্ঘস্থায়ী বন্যা ও ভূমিধসের শঙ্কায় অঞ্চলটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
প্রাণহানি এড়াতে ব্যাপক উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন।
খবর বিবিসির।
খবরে বলা হয়, শনিবার দুপুরের মধ্যে জনবহুল প্রদেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০ লাখের বেশি মানুষকে।
এরই মধ্যে পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট।
বিধ্বস্ত হয়েছে বাড়িঘর ও বহু স্থাপনা।
প্লাবিত হয়েছে মাইলের পর মাইল কৃষিজমি। ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এর আগে নজিরবিহীন বৃষ্টি-বন্যায় গত মাসেই ১৪২ জনের মৃত্যু হয়েছে চীনে।
টাইফুন ডকসুরির প্রভাবে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে অঞ্চলটি।
২০২১ সালেও প্রবল বন্যায় তিন শতাধিক মানুষের প্রাণ যায় দেশটিতে।
আরও পড়ুন :
- এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : ওবায়দুল কাদের
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস আজ
- রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৪৬
- পান্না কায়সারের মরদেহ শহীদ মিনারে নেয়া হবে আজ
- দেবহাটায় মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা
- মুন্সিগঞ্জে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবি; নিহত ৮
- হাওরে গিয়ে পথ হারিয়ে ফেলেন পর্যটকবাহী নৌকা , ৯৯৯-এ কলে উদ্ধার
- দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার আভাস
- নৌকা ভ্রমণে বন্ধুদের সঙ্গে নাচতে গিয়ে যুবকের প্রাণহানি
- মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি অভিবাসী আটক
- ভৈরবে রেললাইনের সিগন্যাল পিলার চুরির সময় তিনজন আটক
- বর্ষায় মুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, কুয়াকাটা সমুদ্র বিলাসে পর্যটকরা

Comments are closed.