কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের সিগন্যাল পিলার চুরির সময় তিন জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ আগষ্ট) সকাল ১০টার দিকে ভৈরব-ময়মনসিংহ রেললাইনের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-
ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আমিন মিয়ার ছেলে ইমন, মুসলিম মিয়ার ছেলে আলমগীর আমিন মিয়ার ছেলে সাগর মিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে রেললাইনের সিগন্যালের পিলার কেটে ছয় টুকরা করে নেওয়ার সময় দায়িত্বে থাকা সিগন্যাল পরিদর্শক সোলেমান দেখে ফেলে তাদেরকে আটক করে।
পরে খবর পেয়ে ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ (পরিদর্শক) এসএম তাজবীর ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে রেলওয়ে থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে এসএম তাজবীর জানান,
পিলার কেটে নিয়ে যাওয়ার সময় রেলের কর্মচারি সোলেয়মান মিয়া তিনজনকে আটক করে। বিষয়টি আমাদের জানালে আমরা তাদের নিয়ে এসে রেলওয়ে থানায় হস্তান্তর করি।
আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন :
- বর্ষায় মুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, কুয়াকাটা সমুদ্র বিলাসে পর্যটকরা
- দাম কমাতে মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিকরা
- গর্ভবতী নারী ও গর্ভের শিশুকে হত্যার চেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন
- শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে আ.লীগের নানা কর্মসূচি
- খেলাধুলায় বাংলাদেশ যে এগোচ্ছে, শেখ কামাল তার ভিত তৈরি করেছে : প্রধানমন্ত্রী
- ‘বিএনপি-জামায়াত আমাদের ওপর আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করবো না’
- বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকা ১১ জেলে উদ্ধার
- হিমায়েতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ছুরিকাঘাতে যুবক নিহত
