দেশে মাংসের দাম কমাতে গরু, ছাগল ও পোলট্রি মুরগির মাংস আমদানি করার অনুমতি চায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
শনিবার (৫ আগস্ট) রাজধানীর পুলিশ কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন,
সাম্প্রতিক সময়ে মাছ, মাংস, ডিম, আলু, পেঁয়াজসহ বেশিরভাগ পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি হচ্ছে। চড়া দাম উসকে দিচ্ছে মূল্যস্ফীতিকে।
মূল্যস্ফীতির কষাঘাতে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ।
গত কয়েক মাস ধরে ৮ শতাংশের বেশি হারে মূল্যস্ফীতি হচ্ছে। গত জুন মাসেও মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ।
এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমছে, যার সরাসরি প্রভাব পড়ছে রেস্তোরাঁ খাতে।
তিনি আরও বলেন,
বেশিরভাগ রেস্তোরাঁর দৈনিক বিক্রি অনেকাংশে কমে গেছে। যা করোনায় ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ খাতের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’র মতো।
এ অবস্থায় কার্যকর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ জরুরি। তাই গরু ছাগল ও পোলট্রি মুরগির মাংস আমদানি করার অনুমতি দিতে হবে।
ইমরান হাসান বলেন,
নিত্যপণ্যের বাজারে বিদ্যমান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার পাশাপাশি ছাড় দিয়ে দ্রব্যমূল্য কমানোর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।
একই সঙ্গে টিসিবির মাধ্যমে রেস্তোরাঁ খাতে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিতরণের দাবি করছি।
এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি ওসমান গনি, যুগ্ম সচিব ফিরোজ আলম সুমন প্রমুখ।
আরও পড়ুন :
- গাজীপুরে ড্রাম ট্রাকের চাপায় নিহত ১
- সুন্দর ও ঝলমলে চুলের জন্য, চুল ধোয়ার কিছু কৌশল
- দেশের তিনটি বিভাগে ভারী বর্ষণ হতে পারে, ভূমিধসের শঙ্কা
- ‘বিএনপি-জামায়াত আমাদের ওপর আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করবো না’
- বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকা ১১ জেলে উদ্ধার
- পটুয়াখালীতে বিয়ের দাবিতে নার্স প্রেমিকার অনশন
- দেশের ৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যানচালক
