গাজীপুরে ড্রাম ট্রাকের চাপায় নিহত ১

গাজীপুরে ড্রাম ট্রাকের চাপায় গার্মেন্ট কারখানার এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত মোহাম্মদ আলী জিন্নাহ (৪৫) গাজীপুর সিটি করপোরেশনের জাঝর এলাকার একটি কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) পদে কর্মরত ছিলেন।

তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কুরাদিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান,

শনিবার সকাল সোয়া ৬টার দিকে মোহাম্মদ আলী জিন্নাহ সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।

তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাজীপুর সিটির গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায়

পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন :

এনএএন টিভি