পাবনা সদর উপজেলার হিমায়েতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকো (৩৫) নামের এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
রিকো ছাতিয়ানি পশ্চিম পাড়ার ফারুক হোসেনের ছেলে।
তার নামেও থানায় চাঁদাবাজি, মাদকসহ ছয়টি মামলা রয়েছে।
একই সাথে অভিযুক্ত ভোলার নামেও চাঁদাবাজি, মাদকসহ চারটি মামলা রয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, নিহত রিকো ও অভিযুক্ত ভোলা উভয়েই একাধিক মামলার আসামি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, কিছুদিন পূর্বে একটি পুরোনো মোটরসাইকেল কেনেন রিকো।
ওই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ভোলা মোটরসাইকেলের কাগজপত্র তাকে দেয়ার সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে ভোলার ছুরিকাঘাতে গুরুতর আহত হয় রিকো।
আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এর আগে মোটরসাইকেলের কাগজপত্র চাওয়া নিয়ে ভোলাকে মারধর করেছিলেন রিকো।
তবে ওই ঘটনায় ভোলা কোথাও অভিযোগ করেনি।
এদিকে কাগজপত্র দেয়ার সময় তাদের পূর্বের ওই ঘটনা নিয়ে উভয়ের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হলে এক পর্যায়ে ভোলার ছুরিকাঘাতে তিনি মারা যান।
লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ওই এলাকায় টহলরত রয়েছেন।
মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন :
- অনাবাদি জমিতে কচু চাষ করে পাঁচ মাসে লাখ টাকা আয়
- অফিসে হিন্দিতে কথা বলায় চাকরিচ্যুত, কোম্পানির বিরুদ্ধে মামলা
- চাঁদপুর মাছঘাটে একদিনের ব্যবধানে ইলিশের সরবরাহ বেড়েছে দ্বিগুণ
- বগুড়ায় ৭৪ বস্তা চাল উদ্ধার
- পঞ্চগড়ে স্ত্রীর সঙ্গে অভিমানে পুলিশ সদস্যের আত্মহত্যা
- গাজীপুরে সড়ক বিভাজকে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত
- ঝালকাঠির ছত্রকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০-১২

Comments are closed.