দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে একদিনের ব্যবধানে ইলিশের সরবরাহ বেড়েছে দ্বিগুণ।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমদানি হয়েছে প্রায় ৩০০ মণ।
এর আগে বুধবার ঘাটের আড়তগুলোতে ইলিশ আমদানি হয়েছিল ১৫০ মণ।
মেসার্স কালু ভুঁইয়া মৎস্য আড়তের ম্যানেজার মো. ফারুক জানান,
আজকের বাজারে ২৫০ গ্রামের অর্থাৎ ৪টায় কেজি ইলিশ প্রতি মণ পাইকারি বিক্রি হচ্ছে ১৮-২০ হাজার টাকা।
৫০০ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ২৮-৩০ হাজার টাকা।
১ কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৪৮-৫০ হাজার টাকা।
আর দেড় কেজি থেকে দুই কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকা।
তিনি আরও জানান, গত এক সপ্তাহে ইলিশের আমদানি কম ছিল।
তবে সাগরে নিম্নচাপ থাকার কারণে দক্ষিণাঞ্চলের জেলেরা মাছ আহরণ থেকে বিরত থেকেছেন।
এর ফলে মঙ্গলবার ও বুধবার আহরণকৃত এসব ইলিশ আজকে মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসছেন ব্যবসায়ীরা।
চাঁদপুরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, গত ১০ দিন আগেও ইলিশের সরবরাহ খুবই কম ছিল। দামও ছিল চড়া।
গত দুদিন ইলিশের আমদানি বাড়ার পাশাপাশি দামও কমেছে।
আমরা মাছঘাটের ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।
বৃষ্টি ও নদীতে পানির স্রোত বৃদ্ধি হওয়ার কারণে জেলেদের জালে ইলিশ ধরা পড়তে শুরু করছে।
আরও পড়ুন :
- বগুড়ায় ৭৪ বস্তা চাল উদ্ধার
- পঞ্চগড়ে স্ত্রীর সঙ্গে অভিমানে পুলিশ সদস্যের আত্মহত্যা
- গাজীপুরে সড়ক বিভাজকে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত
- ঝালকাঠির ছত্রকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০-১২
- দেশের ৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- মাদরাসার টয়লেট থেকে শিক্ষার্থীর রহস্যজনক লাশ উদ্ধার
- বরিশাল বিভাগের ৯ নদীর পানি বিপৎসীমার উপরে
- হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক
- নরসিংদীতে তারেক-জুবাইদা’র রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
