নরসিংদীতে তারেক-জুবাইদা’র রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মীনি জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় ঘোষণার প্রতিবাদে 

পদবঞ্চিত নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে যুবদলসহ ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ আগষ্ট) সকালে পদবঞ্চিত নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে

নরসিংদী সরকারি কলেজ থেকে তারেক রহমান ও সহধর্মীনি জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সদর উপজেলা মডেল মসজিদে এসে সমাপ্তি হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দীন ভূঁইয়া, ছাত্রনেতা মাইদুল মেহাল, ফাতিন আলম নাফি,

তাঁতবোর্ড ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম অপু, ফাহিম ভূঁইয়া রাজ অভি, শেখ সাফিয়ান জাবের,

রিয়াদ, সামির, ফাহিম, আরিফুল, কাবুল শাহ, ইকবাল, শান্ত, মাসুম ও রায়হান প্রমুখ।

আরও পড়ুন:

এনএএন টিভি