কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃতরা হলেন টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহশখালিয়া পাড়ার আব্দুল আমিনের ছেলে আবুল মঞ্জুর (৪৩),
বাঁচা মিয়ার ছেলে মো. রাশেদ (২২) এবং মৃত আলী আহমদের ছেলে ইউসুফ মিয়া (৪২)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল
উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গাউছিয়া দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের
পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে
হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার আবুল মঞ্জুর (৪৩),
একই এলাকার মো. রাশেদ (২২) ও ইউসুফ মিয়াকে (৪২) আটক করতে সক্ষম হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৩ হাজার ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
- মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
- নরসিংদীতে সাবেক মন্ত্রী রাজু-এমপি’র হুমকির প্রতিবাদ করলেন বকুল
- টাঙ্গুয়ার হাওরে গ্রেফতার বাকি দুই শিক্ষার্থীরও জামিন
- বাংলাদেশে চালু হলো ইউটিউব প্রিমিয়াম
- দিনাজপুরের বিরামপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আবারও ওয়াসার এমডি পদে নিয়োগ পেলেন তাকসিম এ খান
- ভাতিজার বউকে পুড়িয়ে হত্যায় ফুফুশাশুড়িকে ফাঁসির আদেশ
- খুনিয়াগাছ এলাকায় ফেরার পথে নিখোঁজ , সকালে লাশ উদ্ধার
- ‘চশমাপরা হনুমান’ পাচারের দায়ে পাচারকারীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড
- ভোলায় মাইক্রোবাস চাপায় চিকিৎসকের প্রাণহানি
- নারায়ণগঞ্জে সুবিধা বঞ্চিত মানুষ ও পথশিশুদের খাবার বিতরণ
- চীনের রাজধানী বেইজিংয়ে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত !
- বিকাশে প্রতারিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট
- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেধাবী শিক্ষার্থী সুমাইয়ার এসএসসিতে এ প্লাস
- মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উন্মুক্ত মেডিকেল বর্জ্য রাখায় এক লাখ টাকা জরিমানা
- নারায়ণগঞ্জে সুবিধা বঞ্চিত মানুষ ও পথশিশুদের খাবার বিতরণ
- প্রয়াত বাবার এক সপ্তাহ পর চলে গেলেন অভিনেতা ক্লাউড

Comments are closed.