ভাতিজার বউকে পুড়িয়ে হত্যায় ফুফুশাশুড়িকে ফাঁসির আদেশ

কিশোরগঞ্জের ক‌রিমগ‌ঞ্জে ভাতিজার বউকে পুড়িয়ে হত্যা মামলায় ফুফুশাশুড়িকে মৃত্যুদণ্ডাদেশ দি‌য়ে‌ছেন আদালত।

কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাবিবুল্লাহ

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপু‌রে আসামির উপস্থিতিতে আদালতে এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অ‌ভি‌যোগ প্রমা‌ণিত না হওয়ায় মামলার অপর দুই আসা‌মি‌কে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার বিবর‌ণ সূত্রে জানা গে‌ছে,

‘২০১৫ সালের ২মে যৌতুকের জন্য করিমগঞ্জ উপজেলার দক্ষিণ উলুখলা গ্রামের গৃহবধূ পাপিয়া আক্তারকে মার‌পিট করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শ্বশুরবা‌ড়ির লোকজন।’

‘আশঙ্কাজনক অবস্থায় তা‌কে কি‌শোরগঞ্জ ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।’

‘প‌রে অবস্থার অবনতি হ‌লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হ‌লে সেখা‌নে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।’

‘এ বিষয়ে নিহত পাপিয়া আক্তারের ভাই সিরাজুল ইসলাম বাদী হ‌য়ে স্বামী, শ্বশুর-শাশু‌ড়ি ও

ফুফু শাশু‌ড়ি‌কে আসা‌মি ক‌রে নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’

‘পু‌লিশ তদন্ত শেষে ঘটনার সময় গৃহবধূর স্বামী দেশের বাই‌রে থাকায় স্বামী‌কে বাদ দিয়ে বা‌কি ৩ জ‌নের না‌মে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।’

‘সাক্ষ্য জেরা শেষে আদালত ভাতিজার বউকে হত্যার ঘটনায় নিহত গৃহবধূ পা‌পিয়ার ফুফুশাশু‌ড়ি পারুল আক্তারকে মৃত‌্যুদণ্ড দেন।’

‘অ‌ভি‌যোগ প্রমাণিত না হওয়ায় নিহত পাপিয়ার শ্বশুর ও শাশু‌ড়ি‌কে অব‌্যাহ‌তি দেয়া হয়।’

‘রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি এম.এ আফজল ও আসামিপক্ষের অ্যাড. মোজাম্মেল হক মাখন মামলা প‌রিচালনা করেন।’

এনএএন টিভি