লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকায় রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন হোমিও চিকিৎসক ডা. বিজয় চন্দ্র বর্ম্মন ঠান্ডা।
পরের দিন সকাল (বৃহস্পতিবার) ১০টায় লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ বাজারের একটি দোকানের পেছন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ডা. বিজয় চন্দ্র বর্ম্মন ঠান্ডা খুনিয়াগাছ মাস্টারপাড়া এলাকার মৃত হেমন্ত চন্দ্র বর্ম্মনের ছেলে। তিনি একজন হোমিও চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ডা. বিজয় চন্দ্র বর্ম্মন ঠান্ডা সদর উপজেলার খুনিয়াগাছ বাজারে তার নিজস্ব দোকানে প্রতিদিন রাত ১২টা ১টা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে দোকান বন্ধ করে বাড়ি চলে যান।
প্রতিদিনের মতো গতকালও তিনি রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওয়ানা দেন।
ওই রাতে বাড়ি না যাওয়ায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে।
পরদিন সকালে খুনিয়াগাছ বাজারের ওয়ার্কসপ দোকানের মালিক সাজু তার দোকান খুলতে গেলে লাশ দেখতে পায়।
পরে বাজারের অন্যান্য দোকানদারদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেন। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মৃত হোমিও চিকিৎসকের স্ত্রী মায়া রাণী বলেন, প্রতিদিন রাত ১টা দুইটার সময় দোকান বন্ধ করে বাড়ি আসে।
কাল অনেক রাত হয়ে গেলে তিনি বাড়িতে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি।
আজ সকালে তার মৃত্যুর কথা জানতে পেরে বাজারে ছুটে যাই।
তার স্ত্রী বলেন, ‘তিনি দীর্ঘদিন থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন।
তার স্বামীর মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।
এ ব্যাপারে খুনিয়াগাছ ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন,
হোমিও চিকিৎসক ডা. বিজয় চন্দ্র বর্ম্মন ঠান্ডা হার্টের রোগী ছিলেন। হয়তো হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ওই পল্লী চিকিৎসক দীর্ঘদিন ধরে হার্টের রোগী ছিলেন।
তার মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় চেয়ারম্যানের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :

Comments are closed.