বিপন্ন প্রজাতির একটি ‘চশমাপরা হনুমান’ পাচারের দায়ে জসিম উদ্দিন (৪০) নামের এক পাচারকারীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন
ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। অভিযুক্ত জসিম চকরিয়া পৌরসভার বাসিন্দা।
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বাসের বক্সের ভেতরে করে হনুমানটি ঢাকায় নেওয়ার চেষ্টা করেছিল জসিম।
খবর পেয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে বাসটিতে তল্লাশি চালিয়ে হনুমানটি উদ্ধার করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দেয়।
এছাড়া বনবিভাগের মাধ্যমে হনুমানটি চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, এই প্রজাতির হনুমানটি বর্তমানে বিপন্ন প্রায়।
হনুমানটির পুরো মুখ ধুসর কালে রঙের হলেও চোখের চারপাশে চশমা আকৃতির সাদা বৃত্তের মতো দেখায়।
এ কারণে এটি ‘চশমাপরা হনুমান’ নামে পরিচিত।
আরও পড়ুন :
- ফিটনেস পরীক্ষায় সবাইকে ছাড়িয়ে প্রথম হলেন শান্ত
- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে হট্টগোল, উত্তেজনা ও ধাক্কাধাক্কি
- যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যানচালক
- কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে ১০টি স্পটে ভাঙন
- নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- হাফপ্যান্ট পড়ায় সালমান মুক্তাদিরকে দিয়ে প্লেট ধোয়ানো হলো!
- রেলপথের ফিটিংস চুরি,আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ
- মরে পঁচে গেছে মায়ের মরদেহ, চারসন্তানের কেউ ছিলেন না পাশে
- যেসব খাবার খেলে মানবদেহে উদ্বেগ বেড়ে যায়!
- ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
- মোরেলগঞ্জ মডেল স্কুলে অহরহ প্রবেশ করে জোয়ারের পানি
- মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকে আওয়ামীলীগ
- ভারত বিধি-নিষেধ আরোপ করল কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবলেট আমদানিতে
- তারেক-জোবায়দার রায়ের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে জুতা মিছিল
- নরসিংদীতে দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৩ জনের
- মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ১২ লাখ ফুল উপহার
- নারায়ণগঞ্জে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুস্থদের সেলাই মেশিন বিতরণ
- দেশের ১৯টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Comments are closed.