তারেক-জোবায়দার রায়ের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে জুতা মিছিল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে জুতা মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

বুধবার (২ আগস্ট) বিকেল ৪টা ২ মিনিটে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত রায় ঘোষণার পর আইনজীবীরা জুতা মিছিল করে।

আদালতের এ রায়কে জুতা দেখিয়ে আইনজীবীরা বলেন,

আমরা এ রায়ের প্রতি ধিক্কার জানাই। আগামী নির্বাচনে যেন তারেক রহমান ও ড. জোবায়দা যেন অংশগ্রহণ করতে না পারে সেজন্য এ রায় প্রদান করা হয়েছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায়

তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিষয়টি জানিয়ে বলেন,

‘কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৩ মাস সাজা ভোগ করতে হবে।’

অপরদিকে, জোবায়দা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ১ মাস সাজা ভোগ করতে হবে।

সেই সঙ্গে তারেক-জোবায়দা দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন:

এনএএন টিভি