পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোগনগর ইউনিয়ন পরিষদবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গোগনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান রবিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা ও স্বার্থপরতা দূর করে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। তাহলেই ঈদের প্রকৃত শিক্ষা ও তাৎপর্য বাস্তব জীবনে প্রতিফলিত হবে।
দেওয়ান রবিন বলেন, গোগনগর ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি সবসময় ছিলেন এবং আগামীতেও থাকবেন। এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দেয়। তাই এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখি।
সবশেষে তিনি গোগনগর ইউনিয়ন পরিষদবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
এনএএন টিভি/ মায়াজ খান
