বিএনপি প্রার্থী বাছাইয়ে পিছিয়ে কেন?

দেশের নির্বাচনী আসনের প্রায় সব কটিতে তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। তাদের পোস্টারও টানানো হচ্ছে কোথাও কোথাও। স্থানীয় নেতা–কর্মীরা সেটি সানন্দে মেনে নিয়েছেন এবং সম্ভাব্য প্রার্থীর পক্ষে জোর প্রচারও চালাচ্ছেন।

অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রতিদ্বন্দ্বী দল হিসেবে পরিচিত বিএনপি প্রার্থী মনোনয়ন করার আগে দলীয় সংঘাত মেটাতেই হিমশিম খাচ্ছে। এ পর্যন্ত সাত হাজার নেতা–কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, গত বছরের আগস্ট থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত আট মাসে ৭৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় মারা গেছেন ৫৮ জন। আরেকটি সমস্যা হলো, যেসব আসন বিএনপি সহযোগীদের ছেড়ে দেওয়ার কথা ভাবছে, সেসব আসনে দলের নেতাদের সামাল দিতে পারবে কি না? ইতিমধ্যে বেশ কিছু আসনে সহযোগীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।

 

এনএএন টিভি