‘দাবার মেসি’র বিশ্ব রেকর্ড,আর্জেন্টাইন ১১ বছর বয়সী সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার হাতছানি

১১ বছর বয়সী ছেলেটির নাম ফাউস্তিনো ওরো। দাবায় অমিত প্রতিভাধর হওয়ায় অনেকে তাঁকে ‘চেস মেসি’ মানে ‘দাবার মেসি’ বলেও ডাকেন। ফুটবলের মেসিকে দাবায় টেনে আনার কারণও আছে। ছেলেটি যে আর্জেন্টাইন। মেসির নামের সঙ্গে মিলিয়ে কেউ কেউ তাকে ‘চেসি’ও বলেন।

২০২১ সালে ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়েন অভিমন্যু।রাশিয়ান কারিয়াকিন ২০১৬ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাগনাস কার্লসেনের সঙ্গে ৬-৬ গেমে সমতায় ছিলেন। তবে র‍্যাপিড টাই-ব্রেকে হেরে যান।

২০১৩ সালের ১৪ অক্টোবর বুয়েনস এইরেসে জন্ম নেওয়া ওরোর দাবা খেলার শুরু ২০২০ সালে।‘ইউটিউব টিউটোরিয়াল দেখে ফাউস্তির (ওরো) খেলার শুরু ২০২০ সালের মে মাসে। একটি বাচ্চার ছেলের এমন মানসিক দক্ষতা বোঝানো কঠিন। পাশাপাশি সে কৌশলগত দিক থেকেও দারুণ, যা আসলে বিস্ময়কর।’

 

এনএএন টিভি