বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
জুমার নামাজের পর সারা দেশে জেলা ও মহানগরে এ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের
(দুদক) করা মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে তিন বছর কারাদণ্ড দেন
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান।
প্রসঙ্গত, বুধবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে তারেক রহমানকে ৯ বছরের আর তাকে সহায়তা করার জন্য জোবাইদাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন :
- আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের আত্নহনন রহস্য বাড়াচ্ছে
- বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে : প্রধানমন্ত্রী
- মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত, শিশুসহ আহত ৩
- নারায়ণগঞ্জে সুবিধা বঞ্চিত মানুষ ও পথশিশুদের খাবার বিতরণ
- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেধাবী শিক্ষার্থী সুমাইয়ার এসএসসিতে এ প্লাস
- কোটি মানুষের প্রধান খাদ্য চাল রফতানিতে নিষেধাজ্ঞা ভারতের
- পুলিশ সোর্সকে কুপিয়ে পায়ের রগ কেটে দিল মাদককারবারিরা
- ভাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থী অপহরণের পর ধর্ষণ,আটক ৩
- প্রয়াত বাবার এক সপ্তাহ পর চলে গেলেন অভিনেতা ক্লাউড
