প্রয়াত বাবার এক সপ্তাহ পর চলে গেলেন অভিনেতা ক্লাউড

বাবার চলে যাওয়ার সপ্তাহখানেক পর মাত্র ২৫ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা অ্যানগাস ক্লাউড। ‘ইউফোরিয়া’ খ্যাত এই অভিনেতার মৃত্যুর বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে,

‘সোমবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে অ্যানগাস ক্লাউডের।’

প্রয়াত অ্যানগাস ক্লাউডের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে,

‘আজ ভারি হৃদয় নিয়ে আমাদের এক অবিশ্বাস্য মানুষকে বিদায় জানাতে হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়,

‘আমাদের একমাত্র সান্ত্বনা হলো অ্যানগাস ক্লাউন এখন তার বাবার সঙ্গে পুনরায় মিলিত হয়েছে। তারা সেরা বন্ধু ছিলেন।’

পুলিশের বরাতে জানা গেছে,

‘সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অ্যাঙ্গাসের মায়ের কাছ থেকে জরুরি নাম্বারে (৯১১) ফোন পেয়েছিলো।

তার মা বলেছিল, তার ধারণা করছি, অ্যাঙ্গাস ওভারডোজ নিয়েছে। আমরা তার পালস পাচ্ছি না।

‘এর আগে, গত সপ্তাহেই বাবাকে দাফন করেন অভিনেতা অ্যানগাস ক্লাউড। অ্যানগাসের বাবা আয়ারল্যান্ডে মারা যান। সেখানেই তাকে শায়িত করে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন অ্যানগাস।’

পরিবারের ভাষ্য,

‘মানসিক স্বাস্থ্যের সঙ্গে একপ্রকার যুদ্ধে ছিলেন অ্যানগাস ক্লাউড। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।’

‘অ্যানগাস ক্লাউড এইচবিওর জনপ্রিয় সিরিজ ইউফোরিয়ায় অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন।’

‘এছাড়া, কমেডি-ড্রামা ঘরানার নর্থ হলিউড দ্য লাইনটি সিনেমায় তার অভিনয় কৃতিত্বের দাবিদার ছিল।’

‘তিনি বেকি জি, ক্যারল জি এবং জুইস ডব্লিউআরএলডি শিল্পীদের মিউজিক ভিডিওতেও হাজির হয়েছিলেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি