ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনের নীচে পড়ে অজ্ঞাত এক যাত্রীর মৃত্যু হয়েছে।
আজ দুপুর ১২টা বাজে তেলবাহী একটি ট্রেনের নীচে পরে তার মৃত্যূ হয়।
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন জানান, তিন যাত্রী লাকসাম যাওয়ার জন্য স্টেশনে আসে।
তারা সম্ভবত রেল লাইন পার হয়ে স্টেশনের অপর পাশে যায়।
সে সময় ট্রেন চলে আসায় দুই ব্যক্তি ট্রেনে উঠে যায়।
অপর ব্যক্তি দ্রুত স্টেশনের মূল প্লাটফর্মে আসার সময় তিন নম্বর লাইনে তেলবাহী অপর একটি ট্রেনের নিচে কাটা পড়ে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনী রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশের ইনচার্জ আমজাদ আলী চৌধুরী জানান,
মৃতদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এখনও নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন :
- বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
- বিএনপি ঢাকা অবরোধ করতে গিয়ে পালিয়েছে: তথ্যমন্ত্রী
- বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক
- ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটে ট্রেন চলাচল শুরু হলো
- শরীয়তপুর জেলায় শিশুর লাশ উদ্ধার, মুক্তিপণ না পেয়ে হত্যা
- শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো দিন পালায়নি: প্রধানমন্ত্রী
- সুনামগঞ্জে মাসব্যাপী রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা
- চিত্রনায়িকা বুবলী এবার জানালেন তার জীবনের উদ্দেশ্য
- ভাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থী অপহরণের পর ধর্ষণ,আটক ৩
- আল নাসরের হয়ে রোনালদোর অবিশ্বাস্য গোল!
- মোবাইল হারান শরিফুল রাজ! চুরি কি আমি করছি? প্রশ্ন পরীমণির
- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হলেন মেহেদী হাসান সম্রাট
- মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে ১৬ জনের প্রাণহানি

Comments are closed.