বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বরিশালের মেহেন্দিগঞ্জে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের নেতৃত্বে

বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের মুক্তিযোদ্ধা মাঠ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়।

পংকজ নাথের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে শেষ হয়।

মিছিল থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়।

এর আগে মুক্তিযোদ্ধা মাঠে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি,

মুক্তিযোদ্ধা আবুয়াল তছলিম খান, মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র রায় ঝন্টু, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী,

আবদুল কাদের ফরাজি, হারুন অর রশিদ মোল্লা, মনির হাওলাদার, আবু রাশেদ মনি, শাহে আলম মীর,

পৌর কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, সাইফুল ইসলাম, আলী আব্দুল্লাহ দোলন,

মনির জোমদ্দার ও মিতা রানী দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এনএএন টিভি