ঢাকাই চিত্রনায়িকা নায়িকা শবনম বুবলী অভিনয় এবং ছেলে বীরকে নিয়েই সারা সময় পার করছেন বর্তমানে। প্রায়শই তাকে ছেলের সুন্দর সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায়। এবার ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন বুবলী।
শনিবার (২৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে বীরের কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
এ সময় পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন,
“আমার ‘জীবনের সানশাইন তুমিই বাপজান।’ সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।”
সেই ছবিতে বীরের পরনে ছিল ধূসর, কালো ও হলুদ রঙয়ের কম্বিনেশনের একটি টি-শার্ট। বাচ্চাদের গেমিং জোনে খেলাধুলা করছে ছোট্ট বীর।
তবে ছবিতে বড় চুলে বেশ ভালোই লাগছে বুবলীর রাজপুত্রকে।
অপরদিকে, শাকিব খান ছেলে জয় ও অপুর সঙ্গে আমেরিকা, কানাডা ভ্রমণ শেষ করে দেশে ফিরেছেন।
এর পরপরই আবার পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে কলকাতায় গেছেন অভিনেত্রী অপু বিশ্বাস।
প্রসঙ্গত, নন্দনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে অপুর প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’।
এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজকের দায়িত্ব পালন করেছেন অপু বিশ্বাস।
২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন বুবলী।
এর প্রায় আড়াই বছর পর নিজের সন্তানকে প্রকাশ্যে আনেন বুবলী। এরপর থেকেই শাকিব খানের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে বুবলীর।
আরও পড়ুন:

Comments are closed.