ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কি.মি. বেগে বৃষ্টি বা
বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা,
ফরিদপুর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি বা
বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আরও পড়ুন :
- ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারও ট্রেন চলাচল শুরু
- মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিল শিক্ষকরা
- নরসিংদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- ডিএসসিসি ২০২৩-২৪ অর্থবছরে মশা মারতে বরাদ্দ ৪৬ কোটি ৭৫ লাখ টাকা
- সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
- প্রেমিকার ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার
- কিশোরগঞ্জে পাচারের সময় ১০৩ কেজি গাঁজা উদ্ধার; আটক ২
- ৬৮ তলা থেকে লাফাতে গিয়ে ফরাসি স্টান্টম্যান ‘রেমি’র প্রাণহানি
- হাওরে ঘুরতে গিয়ে আটক হলো বুয়েটের ৩৪ শিক্ষার্থী
