সুনামগঞ্জে মাসব্যাপী রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা

জাতীয় শোক দিবসকে সামনে রেখে সুনামগঞ্জে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার শোকের মাসের প্রথম দিনে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে শহরের হোসেন বখত চত্বরে শুরু হয় দিনব্যাপী এই কর্মসূচি।

এ সময় বিভিন্ন স্তরের মানুষ চিকিৎসা সেবা নেন।

তাদেরকে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,

পৌর মেয়র নাদের বখত, উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,

আওয়ামী লীগ নেতা মতিউর রহমান পীর, শংকর চন্দ্র দাস, মো. চান মিয়া, হাজী আবুল কালাম, জিতেন্দ্র তালুকদার পিন্টু,

সিতেশ তালুকদার মঞ্জু,অমল কর, নজরুল ইসলাম শেফু, আজাদুল ইসলাম রতন,

সবুজ কান্তি দাস, ফজলুর রহমান প্রমুখ।

আরও পড়ুন :

 

এনএএন টিভি