রাশিয়ায় তীব্র ঝড়ে গাছ উপড়ে ৯ জনের প্রাণহানি

রাশিয়ায় তীব্র ঝড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে ৯ জন নিহত হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে কয়েকটি এলাকায় শত শত বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়,

৯ জনের মধ্যে ৭ জনই নিহত হয়েছে মারি-এল অঞ্চলে লেক ইয়ালচিকের কাছের ক্যাম্পিংয়ের জায়গায়। আহত হয়েছে আরও ২৭ জন।

টেলিগ্রামে মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে দেখা গেছে, ঝড়ে তছনছ হয়ে গেছে তাঁবু। গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িও।

এ প্রসঙ্গে কর্মকর্তারা জানিয়েছেন,

ঝড়ে ৫২০ টি বসতবাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েগেছে। ৪১ টি আবাসিক ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া, রাশিয়ার ৮ টি ভিন্ন ভিন্ন অঞ্চলে সামাজিক সেবা প্রদান করা ৭ টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি