নানা নিষেধাজ্ঞার মধ্যেও চীনে ইরানের তেল রপ্তানি তিন বছরে বেড়ে তিন গুণ হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ‘কেপলার’ এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে, তিন বছর আগে ইরান চীনে প্রতিদিন তিন লাখ ২৪ হাজার ব্যারেল তেল রপ্তানি করত।
এখন তা বেড়ে প্রায় ১০ লাখ ব্যারেল হয়েছে।
কেপলারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরমাণু চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ২০১৯ সালে চীনে ইরানের তেল রপ্তানি ব্যাপক হ্রাস পায়।
দৈনিক তেল রপ্তানি সাত লাখ ৪৬ হাজার ব্যারেল থেকে কমে তিন লাখ ২৪ হাজার ব্যারেলে পৌঁছায়।
এরপর ২০২১ সাল থেকে তেল রপ্তানি বাড়তে শুরু করে এবং এখনও এই ধারা অব্যাহত রয়েছে।
সংস্থাটির মতে, দুই দেশের মধ্যে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি সই এবং
সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সরকার ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক আরো জোরদার হয়েছে।
এছাড়া ইরান গত কয়েক বছরে তেল উত্তোলন ব্যাপক বাড়াতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : তেহরান টাইমস।
আরও পড়ুন :
- ফিটনেস ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি
- একশ’ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাখান
- সামান্য মাছির কামড়ে হাত-পা হারাতে হলো ব্যক্তির!
- লাস্যময়ী ববিতা পার করলেন ৬৯ বসন্ত!
- বাড়ছে সুন্দরবনে বাঘের প্রধান তিনটি খাবারের সংখ্যা
- নিরাপত্তার জন্য দূরে বসেও ফেসবুক আইডি থেকে লগআউট করা
- টুঙ্গিপাড়ায় শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে ছয় শতাধিক মানুষের শ্রদ্ধা
- শাকিব অপুর ফের সংসার!
- ঝিনাইদহে অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

Comments are closed.