উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ নুরুল আমিন ভুট্টো (২৪) নামের চিহ্নিত এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি রত্নাপালং ৫

নম্বর ওয়ার্ডের চাকবৈঠার করইবুনিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল আমিন ভুট্টো তালিকাভুক্ত মাদককারবারী।

চার মাস পূর্বে জেল থেকে বের হয়ে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করেছে।

নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নুরুল আমিন ভুট্টোর নামে ছয়টি মাদকের মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন :

 

এনএএন টিভি

Share this news as a Photo Card