রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩০ জুলাই) ডিএমপি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৫৬৬ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম

গাঁজা ছাড়াও ১৬০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ১৬টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি