‘বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন’-এই প্রতিপাদ্য নিয়ে বরগুনার পাথরঘাটায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস পালন করা হয়।
শনিবার (২৯ জুলাই) পাথরঘাটার সদর ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে
সচতেনতা তৈরির লক্ষ্যে উপলক্ষে গ্রামের জেলে পল্লীতে আলোচনা সভা ও শিশুদের মধ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ওয়াটার কিপার্স ও টাইগার টিম আয়োজনে অনুষ্ঠানে আলোচনা সভা
শেষে শতাধিক শিশুরা চিত্র অংকনে সুন্দরবনের বাঘসহ সুন্দরবনের সৌন্দর্য তুলে ধরেন।
বরগুনা জেলা ওয়াটার কিপারস সমন্বয়ক আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চিত্রশিল্পী মেহেদী হাসান,
বন্যপ্রাণি সংরক্ষন ওয়াল টিমের বাঘ বন্ধু মো. ইমাম হোসেন ইমাম হোসেন নাহিদ, ইউপি সদস্য মো. রেজওয়ান মুন্সী,
পাথরঘাটা বনবিভাগের কর্মকর্তা মো. সোহরাব হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিন সোহেল প্রমূখ।
বিশ্বজুড়ে দিবসটি পালন করা হলেও বাঘের অস্তিত্ব আছে ১৩টি দেশে।
এরমধ্যে নেপাল বাংলাদেশ এবং ভারতে বাঘের সংখ্যা বেশি থাকায় এসব দেশে গুরুত্ব সহকারে দিবসটি পালন করা হয়।
স্থানীয় জেলেরা জানিয়েছেন, তারা নিয়মিত সুন্দরবন এলাকায় মাছ ধরার কারণে প্রতিদিনই তাদের সামনে বাঘ ঘোরাফেরা করতে দেখতে পান।
প্রশাসন এবং সামাজিক সংগঠনের উদ্যোগে উপকূলের মানুষের মধ্যে
সচেতনতা বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে বলে জেলেরা জানান।
আরও পড়ুন :

Comments are closed.