ভবনের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে যুবককে পিটিয়ে প্রাণনাশের অভিযোগ

রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে একটি ভবনের গ্রাউন্ড ফ্লোরে খালেদ শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টায় দিকে খালেদকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

খালেদ ফরিদপুর মধুখালী উপজেলার সামাদ শেখের ছেলে। বর্তমানে রামপুরা হাই স্কুল রোড টাঙ্গাইল গলি এলাকায় থাকে।

হাসপাতালে নিহতের মামার বন্ধু সজিব জানান,

‘শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে আবেদ হোল্ডিং নামে একটি ভবনের আন্ডার গ্রাউন্ডে খালেদের এক বন্ধুর ছোট ভাইকে আটকে রাখে নিরাপত্তা কর্মীরা।’

‘এই সংবাদের বন্ধুকে নিয়ে সেখানে যান খালেদ। সেখানে নিরাপত্তা কর্মী ও ভবনে থাকা অন্যান্য লোকজনদের সাথে খালেদের তর্কাতর্কি হয়।’

‘একপর্যায়ে ভবনে থাকা নিরাপত্তাকর্মীরাসহ ১৫ থেকে ২০ জন একযোগে খালেদকে পেটাতে থাকে।’

‘এতে খালেদ অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সে মারা যায়।’

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান,

‘খালেদ নামে এক যুবকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে অবগত করা হয়েছে।’

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান,

‘হাসপাতাল থেকে একটি হত্যাকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি