বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের শফিকুল ইসলাম পনু’র মরদেহ মর্গে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করা তার মেয়ে সানজিদা আক্তার রিয়া (১৭) এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) তার জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হোসেন।
রিয়া সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের কদমতলা বাজার এলাকার জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
শফিকুল ইসলাম পনুর কন্যা শিক্ষার্থী রিয়া বলেন,
সন্ত্রাসীরা আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। বাবার লাশ রেখে আমার ইচ্ছার বিরুদ্ধে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম।
আব্বু চেয়েছিল আমি যেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করি। কিন্তু বাবা তা দেখে যেতে পারেনি। যারা আমার বাবাকে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।
ঘটনা সূত্রে জানা যায়,
নির্বাচনী বিরোধের জেরে গত ২ মে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও
সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে মেয়ের সামনেই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এরপর লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। সারারাত মর্গে বাবার লাশের পাশেই বসা ছিলেন রিয়া।
পরদিন স্বজনদের অনুরোধে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল রিয়া।
আরও পড়ুন :
