মাদকসহ বাবা-মেয়ে আটক

রাজশাহীর বাঘায় মাদকসহ বাবা ও মেয়েকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার আলাইপুর মণ্ডলপাড়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

মাদকসহ আটককৃতরা হলেন— এখলাস মণ্ডল (৪০) ও তার মেয়ে জুলি খাতুন (২৩)।

এ সময় তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার আলাইপুর মণ্ডলপাড়া গ্রামে।

রাজশাহীর র‌্যাব ৫-এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাঘা থানার (তদন্ত) সবুজ রানা বলেন, তাদের নামে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি