এক পরিবার থেকে ব্যাংকের পরিচালকের সংখ্যা তিনজনে নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যা আগে ছিলো চারজনে।
বুধবার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (বিআরপিডি) হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০২৩-এর ১৫ (১০) ধারা মেনে চলার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ (সংশোধন ১৯৯৮8)-এর ১৫(১০) ধারা অনুযায়ী এক পরিবারে চারজন পরিচালক থাকতে পারত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মেনে চলতে একই পরিবারের তিনজনের বেশি বোর্ডে থাকলে কাউকে পদত্যাগ করতে হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালকদের পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে হবে। যদি তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন,
তাহলে পরিচালক বেছে নিতে বোর্ড মিটিংয়ে লটারির আয়োজন করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন-১৯৯১-এর সংশোধনী অনুযায়ী একই সময়ে একটি ব্যাংকের পরিচালনা বোর্ডে একই পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য বসতে পারবেন।
কিন্তু, ২০১৮ সালে আইনটিতে পরিবর্তন আনা হয়। চলতি বছরের ২১ জুন জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনে বলা হয়েছে, একক পরিবারের পরিচালকের সংখ্যা তিনজনের বেশি হতে পারবে না।
আরও পড়ুন :
- হজ শেষে দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ জন হাজি
- স্ত্রীর প্রাণনাশের ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
- ফরিদপুরে ডেঙ্গু জ্বরে অন্তঃসত্ত্বা নারীর প্রাণহানি
- ‘হিরো আলমকে নিয়ে বিবৃতি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ’
- জামায়াতে ইসলামীর ৮ নারী কর্মী
- ‘হিরো আলমকে নিয়ে বিবৃতি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ’
- সুনামগঞ্জে এক হাউজবোটের ধাক্কায় অপর হাউজবোট ডুবি
- ইতালি থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
