ইতালি থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফর শেষে ইতালি থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৬ জুলাই) ইতালির স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে করে দেশের উদ্দেশে রওনা হয়েছে।

জানা গেছে, কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর বাংলাদেশ সময়

বুধবার দুপুর ২টা ৫মিনিটে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে

কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card