পল্লবীতে মাদকবিরোধী অভিযানের সময় বৈশাখী নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
সোমবার (২৪ জুলাই) রাতে পল্লবীর আদর্শনগর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই তরুণীর আত্মহত্যার ঘটনায় পুলিশকে দায়ী করছেন তার স্বজনরা।
বৈশাখীর মামা সুজন জানায়,
‘সোমবার (২৪ জুলাই) রাতে তার বোনের বাসায় পুলিশের সদস্যরা যান। এ সময় তার বোন লাভলীর কাছে গাঁজা আছে বলে ৫ লাখ টাকা দাবি করে।’
‘সেই টাকা দিতে না পারায় লাভলীকে তারা মারধর করে। অপরদিকে, তার মেয়ে বৈশাখীকে একটি রুমে আটকে রাখা হয়। মধ্যরাত পর্যন্ত লাভলীকে মারধর চলে।’
‘এতে বৈশাখী ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদের জানায় সে আত্মহত্যা করবে। একপর্যায়ে সে আত্মহত্যা করে।’
তিনি আরও জানান,
‘এ ঘটনার পর এলাকাবাসী পুলিশের পাঁচ সদস্য ও কয়েকজন সোর্সকে আটকে রাখে।’
খোঁজ নিয়ে জানা গেছে,
‘এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই বাসার সামনে জড়ো হতে শুরু করেন। তারা বিক্ষোভ করতে শুরু করেন।’
‘মধ্যরাতে পুলিশ আটকদের মুক্ত করে। এ সময় সেখানে জড়ো হওয়া লোকজনকে লাঠিচার্জ করা হয়। এরপর পরিস্থিতি শান্ত হতে শুরু করে।’
ডিএমপির মিরপুর বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লা জানান,
‘পুলিশ সেখানে মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। সেই তরুণীর মাকে আটক করা হলে আত্মহত্যার হুমকি দেয়।’
‘একপর্যায়ে সে আত্মহত্যাও করে। এ ঘটনায় মাদকবিরোধী অভিযানের সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে বলেও জানান তিনি।’
আরও পড়ুন:

Comments are closed.