গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ করেই বিকল হয়ে পড়েছে।
এতে যাত্রীরা দুর্ভোগে পড়লেও ওই সময়ে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্মকর্তারা।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৭টা ৪০মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন অফিসার সাইদুর রহমান জানান,
‘আউটার দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে।’
‘এখন ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে, ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে প্রবেশ করিয়ে লাইন চালু করা হবে।’
তিনি আরও জানান,
‘সকাল ৭টা ৪০মিনিটে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন বন্ধ হয়ে যায়।’
‘ওই সময়ে এই রুটে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় কোনো ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি।’
‘ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন অল্প সময়ের মধ্যে শ্রীপুর স্টেশনে প্রবেশ করবে।’
‘সঙ্গে সঙ্গেই অল্প সময়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করিয়ে দিলেই জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল করতে পারবে।’
‘দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় কোনো ট্রেন শিডিউল বিপর্যয়ে পরেনি।’
আরও পড়ুন:
- আমিনবাজার-মেঘনাঘাট বিদ্যুৎ সঞ্চালন লাইনের ২য় সার্কিট চালু
- ভয়াবহ দাবানল আলজেরিয়ায় : নিহত ৩৪
- ময়মনসিংহে ভবনে এডিস লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা
- কাব্যপ্রেমী বাঙালির প্রিয় ঋতু বর্ষা
- বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩-এ মনোনীত হলো খাদ্য মন্ত্রণালয়
- চলচ্চিত্রের প্রভাব এ আহত এক শিক্ষার্থী
- ‘উন্নয়ন প্রকল্পের ফলে দুই দেশেই অর্থনীতি ও বাণিজ্যিক লাভ বাড়বে’
- সামান্থা রুথ প্রভুর নতুন রূপ
- ফকির এ্যাপারেল্সে আগুনের ঘটনায় ৩৫ গার্মেন্টস শ্রমিক হাসপাতালে
