‘এলওসির অধীনে ভারত-বাংলাদেশের মধ্যে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে।’
‘এসব কাজ শেষ হলে দুই দেশই এর সুফল ভোগ করতে পারবে। অর্থনীতি ও বাণিজ্যিক ভাবে লাভবান হবে।’
‘পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।’
সোমবার (২৪ জুলাই) দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এসব কথা বলেন।
উন্নয়ন প্রকল্পগুলো হলো- আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চারলেন প্রকল্প, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প।
এছাড়া, আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্ট্রিগেটেড চেকপোস্ট স্থাপনা নির্মাণের পরিকল্পনা চলছে।
দুই দেশের পারস্পারিক সহযোগিতায় চলমান এসব উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন ভারতীয় হাইকমিশনার।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নির্মাণাধীন চার লেন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের সড়ক সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুন:
- সিরাজগঞ্জে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
- ডেঙ্গু রোগের ভাইরাসকে ঘায়েল কারি অনুচক্রিকা বৃদ্ধির উপায়
- প্রেমের টানেই ভারতে পাকিস্তানি নাগরিক সীমা
- কানাডায় ভয়াবহ বন্যার কবলে দুই শিশুসহ নিখোঁজ চার
- লাকসামে ছুরিকাঘাতে খুন
- শান্তিগঞ্জে ভয়াবহ আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই; নিহত ১
- হেয়ার কালার করার পর চুল কী দ্রুত পাকে?
- ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে আদালতে পরীমনি
- রংপুরে ৯ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

Comments are closed.