আমিনবাজার-মেঘনাঘাট বিদ্যুৎ সঞ্চালন লাইনের ২য় সার্কিট চালু

আমিনবাজার-মেঘনাঘাট ৪০০ কেভি উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সঞ্চালন লাইনের দ্বিতীয় সার্কিট সফলভাবে চালু হয়েছে।

রোববার (২৩ জুলাই) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের এক ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন,

‘২০০৯ সালে বাংলাদেশের মোট বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল ৮ হাজার সার্কিট কিলোমিটার।’

‘ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের হাত ধরে বর্তমানে এ বিদ্যুৎ সঞ্চালন লাইনের পরিমাণ ১৫ হাজার ৪৬৭ সার্কিট কিলোমিটার ছাড়িয়ে গেছে।’

একই সময়ে জাতীয় গ্রিড সাবস্টেশন ক্ষমতা ছিল মাত্র ১৫ হাজার ৮৭০ এমভিএ। বর্তমানে যার সক্ষমতা দাঁড়িয়েছে ৬১ হাজার ৫২৫ এমভিএ।

আরও পড়ুন:

এনএএন টিভি