সংসদীয় স্থায়ী কমিটি রেলের যাত্রী বাড়ানোর বিষয় বিবেচনায় নিয়ে রেলে ডাবল ডেকার কোচ সংযুক্ত করার সুপারিশ করেছে।
রবিবার জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক হয়।
কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খাঁন,
গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
এ বৈঠকে ২৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।
বৈঠকে ঢাকা সার্কুলার রেললাইন নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করে স্থায়ী কমিটি।
চৌষট্টি হাজার একর জমিতে রেলওয়ের পূর্ব ও পশ্চিম জোন কর্তৃপক্ষকে বৃক্ষরোপণের বিষয়ে নির্দেশনা প্রদান করে স্থায়ী কমিটি।
এছাড়া চট্টগামে অবস্থিত ঐতিহাসিক ইউরোপীয়ান ক্লাব ও রেলওয়ে যাদুঘর যথাযথভাবে সংরক্ষণের জন্য পুনরায় সুপারিশ করেছে কমিটি।
এ বৈঠকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাটিয়াজুরি স্টেশনে শিগগিরই ট্রেন থামবে বলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
- অভিনয় বিভাগে এস আর মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২২ পেলেন পলক
- লাকসামে ছুরিকাঘাতে খুন
- টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা
- ডেঙ্গু রোগী বেশি আসছেন ঢাকার ১১টি এলাকা থেকে
- তবে কি আবার সম্পর্ক জোড়া লাগালেন শাকিব-অপু?
- যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জন
- যুক্তরাষ্ট্রে পুরুষ গরিলাটি হঠাৎ জন্ম দিল বাচ্চার
- এক সময় না খেয়ে স্কুলে যেতে হতো চিত্রনায়িকা বর্ষাকে
- নেত্রকোনার সোমেশ্বরী নদীতে শ্রমিক নিখোঁজ
- কলমাকান্দা সড়কে ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

Comments are closed.