ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জনের পরিবারের শোকের মাতম চলছে।
অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
গতকাল শনিবার (২২ জুলাই) সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে এ ঘটনা ঘটে।
এদিন সন্ধ্যায় মরদেহ হস্তান্তরের পর নিহতদের দাফন সম্পন্ন হয়।
আজ সকাল পর্যন্ত আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা চিকিৎসা নিয়ে সম্পূর্ণ বিপদমুক্ত বলে
জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।
আহত মো. জলিল ও তার স্ত্রী মিনারা বেগম এখনো ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও আজ রোববার সকাল পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
তিনি জানান, জেলা পুলিশের পক্ষ থেকে বাস দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের সঙ্গে একাধিকবার কথা বলা হয়েছে।
তারা কেউ আগ্রহী না হওয়ায় এখন পর্যন্ত মামলা রুজু হয়নি।
আরো কিছু সময় অপেক্ষা করব আমরা।
এর মধ্যে কেউ মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছ।
আরও পড়ুন :
- যুক্তরাষ্ট্রে পুরুষ গরিলাটি হঠাৎ জন্ম দিল বাচ্চার
- এক সময় না খেয়ে স্কুলে যেতে হতো চিত্রনায়িকা বর্ষাকে
- নেত্রকোনার সোমেশ্বরী নদীতে শ্রমিক নিখোঁজ
- কলমাকান্দা সড়কে ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
- চলতি বছর হজে গিয়ে ১১৪ বাংলাদেশির মৃত্যু
- ইত্যাদিতে এবারের পর্বে অন্যমাত্রা যোগ করলেন তাহসান
- যমুনা নদীর চরাঞ্চলে তিল চাষ
- কালীগঞ্জে চা দোকানদারের মরদেহ উদ্ধার
- জোড়খালীতে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্যের প্রাণনাশ
- আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা
