আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিনের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
রবিবার বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ,
বিহার, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,
ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং ফেনী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং
সর্বশেষ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টা সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪২ মিলিমিটার।
আরও পড়ুন :
- বায়ুদূষণে ঢাকার অবস্থান ৩৪তম
- যুক্তরাষ্ট্রের গর্ভপাতের দায়ে তরুণীকে ৯০ দিনের কারাদণ্ড
- দেশের সাত অঞ্চলে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া
- নিলামে উঠেছে আইনস্টাইনের চিঠি
- হাতিরঝিল ব্রিজ থেকে লাফিয়ে কিশোরীর আত্মহত্যা
- গুলবাগে যুবলীগ নেতার হত্যাকাণ্ডে আট আসামি গ্রেফতার
- হাসপাতালে ইসরায়েলের প্রধানমন্ত্রী
- বড়াইগ্রামে গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাক-বাসের সংঘর্ষ; নিহত ২
- গ্রিসের দাবানলের ভয়াবহ রূপ
- ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে ঢাকায় সমাবেশ করবে যুবলীগ
- ইতালির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
- পলাশে নিখোঁজের একদিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার যুবকের
- টেকনাফ এ কমান্ডারসহ ছয় সদস্য গ্রেপ্তার

Comments are closed.