দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যে সাত অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে সে অঞ্চলগুলো হলো— রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট।
রোববার (২৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
পূর্বাভাসে বলা হয়েছে,
‘সাতটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’
এদিকে শনিবার রাতে দেওয়া সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আরও পড়ুন:
- হাতিরঝিল ব্রিজ থেকে লাফিয়ে কিশোরীর আত্মহত্যা
- শাশুড়ির ওড়না চুরির অপবাদ দিয়ে স্ত্রীর চুল কাটলেন স্বামী
- গুলবাগে যুবলীগ নেতার হত্যাকাণ্ডে আট আসামি গ্রেফতার
- ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে ঢাকায় সমাবেশ করবে যুবলীগ
- বড়াইগ্রামে গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাক-বাসের সংঘর্ষ; নিহত ২
- পলাশে নিখোঁজের একদিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার যুবকের
- হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে অভয়ারণ্য গড়ার আশ্বাস পরিবেশমন্ত্রীর
- আমি আমার মেয়েকে বলি বৈজ্ঞানিকই হবে তুমি: আলিয়া
- চার মাসের শিশুর লাশ উদ্ধার
- ছয় বছরে প্রাকৃতিক দুর্যোগে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট
- তুরাগ নদীতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- নারায়ণগঞ্জে মাদকের স্পট বন্ধ করা নিয়ে সংঘর্ষ; গুলিবিদ্ধ ৫
