হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে অভয়ারণ্য গড়ার আশ্বাস পরিবেশমন্ত্রীর

হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনে গারো পাহাড়ে অভয়ারণ্য গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার (২২ জুলাই) শেরপুর জেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়ে বলেন,

‘আমরা গারো পাহাড়ের হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে একটি অভয়ারণ্য ঘোষণার জন্য কাজ করে যাচ্ছি।’

‘আশা করি, এটা আমরা করতে পারব। আমরা চাই না হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব চলুক। হাতি বা মানুষ মারা গেলে আমরা কষ্ট পাই।’

মন্ত্রী আরও বলেন,

‘জীববৈচিত্র্য রক্ষা করতে হলে আগে আমাদের বনকে রক্ষা করতে হবে। বনের ক্ষতি হোক এমন কাজ করা যাবে না।’

‘কাউকে বনের ক্ষতি করতে দেওয়া হবে না। বনের ক্ষতি হলে জীববৈচিত্র্য রক্ষা করা যাবে না। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।’

এরপর বক্তব্য শেষে শেরপুর ডিসি উদ্যানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এই বৃক্ষমেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে।

পরে মন্ত্রী গারো পাহাড়ের কর্ণঝুড়ায় সামাজিক বনায়নের ১৫৪ জন অংশীদারের মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করেন।

আরও পড়ুন:

এনএএন টিভি