রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মিলানায়তনে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে মিডিয়াকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা নিয়ে এস আর মাল্টিমিডিয়া’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এস আর মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জুলাই (শনিবার) বিকেলে ৪টায় দেশের বিশিষ্টজনদের উপস্থিতিতে উক্ত অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এস আর মাল্টিমিডিয়া’র জুরি বোর্ডের বিবেচনায় অভিনয় বিষয়ে
বিশেষ অবদান রাখার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক।

এছাড়া, একই সাথে দেশ বরেণ্য সকল অভিনয় শিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সমাজসেবকদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আর মাল্টিমিডিয়া’র প্রতিষ্ঠাতা ও পরিচালক লায়ন সাহাব উদ্দিন ভূইয়া।
এদিকে, উক্ত অ্যাওয়ার্ড পেয়ে অনুভুতি ব্যক্ত করে অভিনেতা পলক বলেন,
‘যেকোনো প্রাপ্তি আনন্দের। খুব সম্মানিত বোধ করছি, খুবই অনুপ্রাণিত বোধ করছি।’
‘যিনি সবসময় আমাকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখেন, অভিনয়ের সঙ্গে সম্পর্কিত থাকার প্রেরণা দেন এই পুরস্কারটি উৎসর্গ করতে চাই আমার বাবার প্রতি।
‘দর্শকের ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা সারা জেরিন, জনপ্রিয় সংগীতশিল্পী মুনিয়া মুন,
ঢালিউড কিং শাকিব খান অভিনীত চলচিত্র “লিডার আমিই বাংলাদেশ” এর জনপ্রিয় অভিনেত্রী দিশা মনি,
একুশে টিভি’র সংবাদ উপস্থাপিকা রুমানা আক্তার রুনাসহ দেশ বরেণ্য সব তারকারা।
প্রসঙ্গত, জমকালো গান, নৃত্য, অভিনয়, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো এবং তারকাদের মাঝে অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে এস আর মাল্টিমিডিয়া’র ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, শেখ ফরিদ পলক এখনও পর্যন্ত দেশ বরেণ্য সকল অভিনয় শিল্পীদের সাথে বহু নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, ধারাবাহিক এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন।
এর মধ্যে, অন্যতম সখিনার চন্দ্রকলা, ঘুম সোহেল, হেরে যাবার গল্প, ঝগড়ায় পারফেক্ট,
ভালোবাসার নাম বাবা, Mad Pair (পাগল জুটি), তুমি আজও আমার গল্পে, রিভেঞ্জ ব্যাক ইন এ্যকশন,
ভেরার পাল, কিউটিপাই, প্যাতা ভাইয়ের বিবাহ বিভ্রাটসহ আরও অনেক।

এছাড়াও, তিনি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম”র আরজে হিসেবে শ্রোতা জরিপে পরপর তিনবার প্রথম স্থান অর্জন করেন।
বর্তমানে তিনি ২০২১-২০২২ অর্থবছরের রাষ্ট্রিয় অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ চলচিত্র
“জয় বাংলা ধ্বনি”তে প্যারারার নায়ক হিসেবে অভিনয় করছেন যা খুব শীঘ্রই মুক্তি পাবে।
এছাড়াও, গুণী এই অভিনেতার হাতে আরো বেশ কিছু ভালো কাজ আছে বলে জানিয়েছেন।

Comments are closed.