আলজেরিয়াজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ৩৪ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ১০ সেনা সদস্যও রয়েছেন।
আগুন নেভানোর চেষ্টার সময় প্রাণ হারান তারা। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, সোমবার আলজেরিয়ার ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে।
সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
এতে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
হাজারও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ারসার্ভিসের প্রায় ৮ হাজার কর্মী কাজ করছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে।
এর মধ্যে বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ১০ সেনা সদস্য নিহত হয়েছেন।
আগুনের কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
বিবিসি বলছে, সাম্প্রতিক দিনগুলোতে আলজেরিয়ার উত্তরাঞ্চলে তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়েছে।
অনেক স্থানের তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
আরও পড়ুন :
- সাড়ে তিন বছরে পানিতে ডুবে মৃত্যু ৩৮০১ জন
- চট্টগ্রামের সমুদ্রে গোসলে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
- ‘মটর ড্রাইভিং পেশা’ দেশের উন্নয়নে ভূমিকা রাখছে: তাজুল ইসলাম
- ‘মটর ড্রাইভিং পেশা’ দেশের উন্নয়নে ভূমিকা রাখছে: তাজুল ইসলাম
- কাব্যপ্রেমী বাঙালির প্রিয় ঋতু বর্ষা
- ফরিদপুরে বন্ধুর বোনকে রক্ত দিতে বের হয়ে কলেজছাত্র খুন
- ময়মনসিংহে ভবনে এডিস লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা
- নকলায় শত্রুতাবশত বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন
- সুলাওয়েসি দ্বীপে ডুবলো ফেরি:নিহত ১৫, নিখোঁজ ১৯
- চলচ্চিত্রের প্রভাব এ আহত এক শিক্ষার্থী
- বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩-এ মনোনীত হলো খাদ্য মন্ত্রণালয়
- অতিরিক্ত মেদ কমাতে ক্ষুধা নিয়ন্ত্রণের ৫ উপায়
- সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ; শিশুর প্রাণহানি
- ভাড়াটিয়ার ঘরে ঢুকে বাড়ির মালিকের আত্নহনন
- চাষাঢ়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহতের সংখ্যা বেড়ে ৩
