নওগাঁর ধামইরহাটে রিদয় হোসেন (২৪) নামে এক মাদক কারবারির শয়ন কক্ষের ট্রাঙ্কের ভেতরে তালাবদ্ধ অবস্থায় বস্তা থেকে ১৯২ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এরপর ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধুরইল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্ৰেফতার রিদয় হোসেন ওই গ্ৰামের মেসবাউল সরকার খাঁনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এক আভিযানিক দল জানতে পারে রিদয় হোসেন নিজ বাড়িতে মাদকের একটি বড় চালান এনে মজুদ করেছে।’
‘এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’
‘পরে তার দেওয়া তথ্য মতে নিজ শয়ন কক্ষের ট্রাংকের থেতর তালাবদ্ধ অবস্থায় থাকা বস্তা থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্ৰেফতার রিদয় হোসেন দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য ফেনসিডিল জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে।’
‘পরবর্তীতে নওগাঁ, বগুড়া ও ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার মাদক কারবারি ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।’
‘তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব।’
আরও পড়ুন:

Comments are closed.