চট্টগ্রামের সমুদ্রে গোসলে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এলাকায় বঙ্গোপসাগরে গোসল করতে নেমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এবং কুমিরা ফায়ার সার্ভিস।

নিহত শিক্ষার্থীর হলেন–

আইআইইউসির দাওয়া বিভাগের তৃতীয় সেমিস্টারের আলী আহসান মারুফ ও কোরআনিক সায়েন্স বিভাগের তৃতীয় সেমিস্টারের মো. এনায়েত উল্লাহ।

তাদের মধ্যে মারুফের বাড়ি কুমিল্লা এবং মো. এনায়েত উল্লাহর বাড়ি কিশোরগঞ্জে। দুজনই উপজেলার ছোটকুমিরা গোল আহম্মদের পশ্চিমে এস এ চৌধুরী ইনস্টিটিউটের ছাত্রাবাসে থাকতেন।

সোমবার বিকেলে একরাম হোসেন নামের এক বন্ধুর সঙ্গে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে সমুদ্রে গোসল করতে নামেন ওই দুই শিক্ষার্থীর।

তাদের মধ্যে একরাম হোসেন ওঠে এলেও এনায়েত ও মারুফ ঢেউয়ে তলিয়ে যান সমুদ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস।

সোমবার রাত সাড়ে আটটার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফিরে আসে ফায়ার সার্ভিস।

এরমধ্যে রাত দশটার দিকে সৈকতে ভেসে আসা মরদেহ দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদরঘাট নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন,

সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর খোঁজে আমরা কিছুক্ষণ সাগরে অভিযান চালিয়ে অফিসে ফিরে যায়।

রাত দশটার দিকে খবর আসে সমুদ্রে দুটি মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করি।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card