নরসিংদীর রায়পুরায় বাড়ির মালিক হানিফ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিজ বাড়ির ভাড়াটিয়ার ঘরে ঢুকে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ জুলাই) সকালে পৌরসভার হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত হানিফ মিয়া পৌরসভার হাসিমপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘সকালে দশ মিনিটের জন্য ভাড়াটিয়া তানজিনাকে বাইরে বের হতে বলে ঘরে ঢোকেন বাড়ির মালিক হানিফ।’
‘পরে ঘরের দরজা-জানালা লাগিয়ে ধরনার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।’
বাড়ির ভাড়াটিয়া তানজিনা জানান,
‘হানিফ মিয়া ঘরে ঢোকার পর সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি হানিফ মিয়ার স্ত্রীকে জানালে তিনি এসে জানালার ফাঁক দিয়ে হানিফ মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।’
‘তবে কি কারণে আত্মহত্যা করেছেন সেটি জানাতে পারেননি নিহত হানিফের স্ত্রীসহ পরিবারের লোকজন।’
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব বলেন,
‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।’
‘মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন:
- চাষাঢ়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহতের সংখ্যা বেড়ে ৩
- চাষাঢ়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা
- দীপিকার আপত্তিকর কাজেও শাশুড়ির হাসিমুখ
- শেরপুরে বেড়েছে ডেঙ্গু রোগী
- পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি
- জাতীয় মৎস্য সপ্তাহ ২৪ জুলাই
- শান্তিগঞ্জে ভয়াবহ আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই; নিহত ১
- ফেনীতে সড়ক দুর্ঘটনা : নিহত ৩ জন
- ‘উন্নয়ন প্রকল্পের ফলে দুই দেশেই অর্থনীতি ও বাণিজ্যিক লাভ বাড়বে’

Comments are closed.