বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩-এ মনোনীত হলো খাদ্য মন্ত্রণালয়

নীতি ও প্রশাসনিক পদ্ধতির সংস্কার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদান রাখায় খাদ্য মন্ত্রণালয়কে প্রাতিষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়,

‘নীতি ও পদ্ধতির সংস্কার করে এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের বিপুল পরিমাণ আর্থিক সাশ্রয় উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানটির সবাইকে অভিনন্দন জানানো হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ জুলাই বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করবেন।

আরও পড়ুন:

এনএএন টিভি